ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি উপজেলার খাগড়াখানা গ্রামের শহিদুল ইসলাম সংবাদ সম্মেলন করেছেন। ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে মঙ্গলবার বেলা ১২টায় সংবাদ সম্মেলনে তার গ্রামে তাদের জায়গা ও অর্থায়নে নুরানী জামে মসজিদের সভাপতি মুফতি মাহবুবুর রহমান মসজিদের তহবিল তছরূপ করেছে এবং বিষয়টি জানাজানি হলে এলকার মুসুল্লিরা মুক্তি মাহবুবুর রহমানের কাছে হিসাব চাইলে সে নানা ধরণের টাল বাহনা করছে।
শহিদুল ইসলাম এই মসজিদের উন্নয়নে ১২ লক্ষ টাকা ব্যায়ের ৮০ভাগই তার দান করা। মুক্তি মাহবুবুর রহমান মসজিদের ব্যাংক হিসাব থেকে ২ লক্ষ টাকা উত্তোলন করছে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের নিকট আত্মসাতের অভিযোগ দেয়া হয় এবং পুলিশ সুপারের মাধ্যম হয়ে নলছিটি অফিসার ইনচার্জ তদন্ত করে ১ লক্ষ টাকা হিসাবে জমা দিতে বলেন। নতুন কমিটি গঠন করার জন্য এলাকার ইউপি সদস্যকে দায়িত্ব দেয়া হয়।
এদিকে মসজিদের সভাপতি মুফতি মাহবুবুর রহমান তার ভাই মাসুম বিল্লাহর সহযোগীতা নিয়ে শহিদুল ইসলামসহ দাতাদের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা দায়ের করেছেন। সংবাদ সম্মেলনে দাবি করা হয়। মসজিদের অর্থ আত্মসাতের বিচার ও নতুন কমিটি গঠন করা। সংবাদ সম্মেলনে জমিদাতাদের মধ্যে আনসার আলী, মুনসুর আলী, আবুল হোসেন, সালাম ঢালী ও মজিদ হাওলাদার প্রমূখ উপস্থিত ছিলেন।










