ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলার ৪ টি উপজেলায় ১৭৩ টি পূজামন্ডবে এবছর শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হবার প্রস্তুতি চলছে । তবে এ বছর ২ টি পূজা মন্ডব বাড়তে পারে বলে জানিয়েছেন, পূজা উদযাপন পরিষদের সংশিষ্ট সূত্র ।
হিন্দু সম্প্রদায় সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে মন্দিরে মন্দিরে প্রতিমা তৈরীর কাজ করছে প্রতিমা শিল্পীরা । তারা তাদের সহকর্মীদের নিয়ে একটি পর একটির মন্দিরে ছুটছে । দ্রব্যমূল্যের উধ্বগতির কারনে সার্বজনীন পূজা মন্ডবে খরচ বেড়ে যাবে এবং অন্যদিকে পূজার জন্য চাঁদা আদায়ের পরিমান কমে যেতে পারে ।
প্রতিমা শিল্পীরা জানিয়েছে ,প্রতিমা তৈরীর মাটির কমা খড়কুটো সহ উপকরন ও শ্রমিকের মজুরী বৃদ্ধির কারনে তারা মন্দির কমিটি গুলোর কাছে প্রতিমা তৈরীর জন্য বিগত বছরগুলির চেয়ে বাড়তি অর্থ দাবি করবেন । প্রায় সব মন্দিরে প্রতিমার অবয়ব তৈরী করে প্রথম ও দি¦তীয় ধাপের মাটির কাজ শেষ চলছে । কোথাও কোথাও মাটির কাজ শেষ করে প্রতিমা রং করার পর্যায় রয়েছে । ঝালকাঠি জেলায় এখন পর্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকায় এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি । পূজা উদযাপন পরিষদ আশা করছে ঝালকাঠি জেলা প্রশাসনের নজরদারী ,পুলিশের ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ,পূজা উদযাপন কমিটির নিরলস প্রচেষ্টা ও সকল শ্রেনীপেশা ও সকল ধর্মের মানুষের সহযোগিতা নিয়ে শান্তিপূর্ন পরিবেশে পূজা উদযাপন সম্ভব হবে ।
ঝালকাঠির প্রতিমা শিল্পী পরাণ পাল জানান ঝালকাঠি শহরে ৫ টি ও জেলার বাইরে ৬ টি সহ এ বছর সে ১১ টি পূজা মন্ডবের প্রতিমা তৈরী করছে । ৪৫ হাজার টাকা থেকে সর্বনি¤œ ২৫ হাজার টাকা করে প্রতিমা তৈরীর জন্য মজুরী নিচ্ছেন । তবে এবছর কোনটির কাছে বাড়তি মজুরী দাবী করবেন । ঝালকাঠি শহরে কালিবাড়ি মন্দির কমিটির সভাপতি বিপুল চক্রবর্তী জানান এবছর পূজা আয়োজনে খরচ বেড়েছে এবং সাধারণ মানুষ এই অর্থনৈতিক পরিস্থিতিতে হাত তুলে দান করতে পারবে না । তবে সার্বজনীন ভাবে অর্থ আদায় কম হলে মন্দির কমিটি নিজেরাই খরচ পুশিয়ে নেবেন ।
ঝালকাঠি জেলা পূজা উদযাপন পরিষদে সাধারণ সম্পাদক তরুণ কর্মকার জানান , ঝালকাঠি জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি ভালো রয়েছে । এখন পূর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি । প্রশাসনের সহযোগিতা ও পূজা উদযাপন কমিটির সেচ্ছাসেবকদের তৎপরতা এবং সকল শ্রেনীর ধর্মের মানুষের সহযোগিতা নিয়ে এবছর শান্তিপূর্ণ পরিবেশে পূজা আয়োজন করা সম্ভব হয়েছে ।










