মোঃ সুজন, বেতাগী (বরগুনা)
সাহসী সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় শেরে বাংলা এ কে ফজলুল হক গোল্ডেন অ্যাওয়ার্ড ও সম্মাননা পেয়েছে সাপ্তাহিক বিষখালী সম্পাদক ও বেতাগী প্রেসক্লাব সভাপতি আব্দুস সালাম সিদ্দিকী।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম তাঁর হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন।
ঢাকাস্থ শেরেবাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের উদ্যোগে সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ অনুষ্ঠানে সভাপতিত্বে শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিজয়নগর হোটেল অরনেট এর মিলনায়তনে ‘ বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশের ১৫ জনকে এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক কামাল উদ্দিন আহমেদ, মবিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, পাঠ ও বস্ত্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. শেখ মুহাম্মদ রেজাউল ইসলাম, শেখ রাসেল জাতীয় শিশু – কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মজিবুর রহমান। এ ছাড়াও বক্তব্য রাখেন কবি শাহ আলম চুন্নু। অনুষ্ঠান সঞ্চালনা করেন শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা ও মহাসচিব মো. আর কে রিপন।