ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার হিন্দু সম্প্রদায়ের কামার,কুমার, তাঁতীসহ হাতের কাজ করেন এমন পেশা ভিত্তিক ব্যক্তিরা পারিবারিক ও সার্বজনিনভাবে পূজা অর্চনা ও প্রসাদ বিতরণের মধ্যদিয়ে পালন করেছে।
শনিবার সকাল সাড়ে ১১টায় ঝালকাঠির পাবলিক হরিসভা চত্বরে জেলা নরসুন্দর সমিতির উদ্যোগে সার্বজনিনভাবে বিশ^কর্মা পূজা আয়োজন করা হয়েছে। পূজা অনুষ্ঠানে মতবিনিময় সভায় ঝালকাঠি জেলা পুজা উদযাপন পরিষদের সাধরাণ সম্পাদক তরুণ কর্মকার প্রধান অতিথি ছিলেন।
অন্যদের মধ্যে উপজেলা জাতীয় পার্টি নেতা আবু শহীদ ও সমিতির উপদেষ্টা রাজিব রহমান উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি জগদীশ শীল। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল।










