বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সবুজ রায় নামে যুবকের মৃত্যু। এঘটনায় ছেলেকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছে বাবা। নিহত সবুজ রায় (২২) উপজেলার হারতা ইউনিয়নের বাসুদেব রায়ের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হারতা ইউনিয়নের উত্তর নাথারকান্দি গ্রামের নীল চাঁদ বড়াল তার জমির চারিপাশে ইঁদুর নিধনের জন্য বিদ্যুৎতের সংযোগ দিয়ে রাখেন । বুধবার দিবাগত রাতে সেখানে সবুজ রায় বড়শি দিয়ে মাছ ধরতে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এরপর খবর পেয়ে ছেলেকে বাঁচাতে গিয়ে বাবাও গুরুতর আহত হয়। আহতকে উজিরপুর হাসপাতালে ভর্তি করা হয়ছে।
বৃহাস্পতিবার ( ১৫ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে ব্যাপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরো বলেন, ভুক্তভোগী পরিবার মামলা দায়ের করলে অবশ্যই মামলা নেয়া হবে।










