• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি পলিসি
  • শর্ত ও নীতিমালা
  • যোগাযোগ করুন
  • Login
Wednesday, November 11, 2026
জনতার খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
No Result
View All Result
জনতার খবর
No Result
View All Result
প্রচ্ছদ সারাদেশ বরিশাল

মুখ খুলেছেন এমপি পঙ্কজ, দুষছেন শাম্মীকে

জনতার খবর প্রকাশক জনতার খবর
September 15, 2022
in বরিশাল, সারাদেশ
A A
মুখ খুলেছেন এমপি পঙ্কজ, দুষছেন শাম্মীকে
18
VIEWS
ফেসবুকে শেয়ার করুনটুইট করুনপিন করুন

বরিশাল প্রতিনিধিঃ

জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য পদ থেকে অব্যাহতির চিঠি হাতে পাওয়ার তিনদিন পর বৃহস্পতিবার সকালে মুখ খুলেছেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ।

বলেন, আপার কাছে (শেখ হাসিনা) আমার বিরুদ্ধে মিথ্যাচার করা হয়েছে। তার অভিযোগের তীর আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদের প্রতি। পঙ্কজ দেবনাথ ও শাম্মী আহমেদ একই নির্বাচনী এলাকার মানুষ। শাম্মী আহমেদ বলেছেন, পঙ্কজ দেবনাথের বিষয়ে আমি কিছুই জানিনা।

খোঁজ নিয়ে জানা গেছে, শাম্মীর বাবা ছিলেন আওয়ামী লীগের ডাকসাইটের নেতা। তিনি ১৯৯১ সালে ওই আসন থেকে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপরের অংশগ্রহণমূলক দুটি নির্বাচনে জয়লাভ করেন বিএনপি মনোনীত প্রার্থীরা। পরে ২০১৪ সালের ডিসেম্বরের জাতীয় নির্বাচনে ওই আসনটি পুনরুদ্ধার করে আওয়ামী লীগ। আসন পুনরুদ্ধারের নায়ক ছিলেন পঙ্কজ দেবনাথ। ২০১৮ সালে তিনি আবার মনোনয়ন পান। তবে ওইসময় একই আসন থেকে দলের মনোনয়নপ্রত্যাশী ছিলেন শাম্মী আহমেদ।

আরো দেখুন

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

দল থেকে অব্যাহতির বিষয়ে সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ বলেন, আমার বিরুদ্ধে সত্যকে মিথ্যা বানিয়ে যা ইচ্ছা নেত্রীকে (শেখ হাসিনা) বলে যাচ্ছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী (শাম্মী আহমেদ) আমার বিরুদ্ধে উল্টাপাল্টা, মিথ্যা কথা আপাকে (শেখ হাসিনা) বলেছে। আমার অভিভাবক, আমার নেত্রী এসব বিষয় স্নেহের চোখেই দেখবেন।

এ অভিযোগ পুরোপুরি অস্বীকার করে শাম্মী আহমেদ বলেন, আমাকে কন পঙ্কজ দেবনাথের অব্যাহতির বিষয়টিতে জড়ানো হচ্ছে? আমার এতো ক্ষমতা হয়নি যে প্রধানমন্ত্রীকে মিথ্যা কথা বলবো। তিনি আরও বলেন, আমার বাবা বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের সংসদ সদস্য ছিলেন। যে কারণে ওই এলাকায় আমি তিনবার গিয়েছিলাম। এছাড়া পঙ্কজ দেবনাথের বিষয়ে আমি কিছুই জানিনা। তাকে অব্যাহতি দেয়াটা দলের সর্বোচ্চ মহলের সিদ্ধান্ত।

বরিশাল জেলা আওয়ামী লীগের কতিপয় নেতার বিরুদ্ধেও অভিযোগ করে সাংসদ পঙ্কজ দেবনাথ বলেন, আগামী ১৭ ও ১৮ সেপ্টেম্বর মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। ইউনিয়নের ভোটাররা বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করা ব্যক্তিদের ভোট দেবেনা। তাই কৌশলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। তিনি আরও বলেন, জেলা আওয়ামী লীগের যারা বিজ্ঞ লোকজন রয়েছে, তারাই আমাকে আওয়ামী লীগ থেকে সরাতে কেন্দ্রে সুপারিশ করেছে। তারা কীসের জন্য এমন সিদ্ধান্ত নিল তা বুঝতে পারছিনা। তবে এক্ষেত্রে জেলা আওয়ামী লীগের কোন নেতার প্রতি অভিযোগ সেটি স্পষ্ট করেননি সাংসদ পঙ্কজ দেবনাথ।

খোঁজ নিয়ে জানা গেছে, সাংসদ পঙ্কজ দেবনাথের সাথে জেলা আওয়ামী লীগের নেতৃত্বের টানাপোড়ন চলে আসছে বেশ কয়েক বছর ধরে। ওই বিরোধকে কেন্দ্র করে হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলায়ও আওয়ামী লীগ দুইভাগে বিভক্ত হয়ে পরেছে। দুই পক্ষের বিরোধকে কেন্দ্র করে বেশ কয়েকটি রাজনৈতিক সহিংসতায় প্রাণহানির ঘটনাও ঘটেছে।

সূত্রমতে, গত সোমবার সাংসদ পঙ্কজ দেবনাথকে দলের সব পদ থেকে অব্যাহতি দেয়ার কথা জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। একজন সংসদ সদস্যর দলীয় পদ হুট করে কেড়ে নেয়ার ঘটনা সচরাচর ঘটেনা। তাই বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। এ ঘটনার তিনদিন পর বৃহস্পতিবার সকালে দলের কমিটিতে নিজের লোক বসানোর অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন তিনি (সাংসদ) বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার পর যে ব্যক্তি উল্লাস করেছিল, তাকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করা হয়েছে। আর জাতীয় পার্টিতে থাকাকালীন আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্যাতন করে আসা ব্যক্তিকে সভাপতি করা হয়েছে। সেই রাজ্যে আমি পঙ্কজ দেবনাথ কেমনে থাকবো?

হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলায় পঙ্কজ দেবনাথের আধিপত্য থাকায় এতোদিন কোণঠাসা ছিলো জেলা আওয়ামী লীগের অনুসারীরা। তবে এ ব্যাপারে সাংসদ পঙ্কজ দেবনাথ বলেন, সেখানে কোনো সাংগঠনিক ক্ষমতা আমার নেই। আওয়ামী লীগ বিরোধী লোকজন নিয়ে আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। এমপি হওয়ার আগে আমি উপজেলা কমিটির সদস্য ছিলাম। এমপি হওয়ার পর আমাকে উপদেষ্টা করে একরকম কমিটি থেকে বাদ দেয়া হয়েছে। সাংসদ আরও বলেন, বিগত পাঁচ বছরে উপদেষ্টা কমিটির কোনো মিটিং হয়নি। এখানে সাংগঠনিক ক্ষমতা আমার হাতে নেই, তাই গ্রæপিংয়েরও কোন সুযোগ নেই।

স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী দেয়ার অভিযোগকে প্রত্যাখ্যান করে সাংসদ পঙ্কজ দেবনাথ বলেন, হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক একত্রিত হয়ে কট্টর বিএনপি করা লোক যারা সদ্য আওয়ামী লীগে যোগদান করেছে তাদের মনোনয়ন দেয়ার ব্যাপারে সুপারিশ করেছে। ফলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের যেসব নিবেদিত কর্মীরা নির্বাচন করেছে তারা বিজয়ী হয়েছেন। যা তৃণমূল পর্যায়ে খোঁজ নিলেই সবকিছু পরিস্কার হয়ে যাবে।

সাংসদ আরও বলেন, আমি খুনোখুনির রাজনীতি কখনই প্রশ্রয় দেইনি। বরং আমার এসব বিষয়ে শক্ত অবস্থান থাকায় অশুভ শক্তি কৌশলে নিরীহ লোকজনকে হত্যা করেছে। সম্প্রতি মেহেন্দীগঞ্জ থানার পরিদর্শকের সাথে ফোনালাপের অডিও রেকডিং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই ফোনালাপে সাংসদ পঙ্কজ দেবনাথ মেহেন্দীগঞ্জ পৌরসভার মেয়র কামাল উদ্দিন খানকে কোপানোর কথা বলেন। এনিয়ে জেলা আওয়ামী লীগের অনুসারীরা সাংসদের বিরুদ্ধে বিক্ষোভ করেন। ওইসময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাহাব আহম্মেদ সাংসদ পঙ্কজ দেবনাথসহ দেশে থাকা হিন্দুদের নিকৃষ্ট বলে অভিহিত করেছেন বলে জানিয়ে সাংসদ বলেন, মেহেদী নামের একজনকে মারধর করেছে মাদকাসক্ত রাতুল। পরে এলাকার লোকজন রাতুলকে মারধর করেছে। সেখানে আমার নাম জড়িয়ে মিথ্যা অপপ্রচার করা হয়েছে। তখন একজনকে ফোন করে বলেছি, বাড়াবাড়ি না করতে। তখন রাগের মাথায় বলেছি।

সবশেষে সাংসদ পঙ্কজ দেবনাথ বলেন, আমি জেলা ও স্থানীয় পর্যায়ের কতিপয় নেতার রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। আমার বদনাম করতে ওইসব নেতারা দীর্ঘদিন থেকে ষড়যন্ত্র করে আসছেন। নব্বইয়ের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাংসদ পঙ্কজ দেবনাথ আরো বলেন, আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতি করি। কিন্তু দলের তৃণমূল পর্যায়ে কতিপয় প্রভাবশালী নেতার লোক হয়ে রাজনীতি না করার কারণে আমার মতো অনেকের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে দলের মধ্যে কোনঠাসা করে রাখা হয়েছে। আমি শতভাগ বিশ্বাস করছি দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে সব বিষয়ের ফয়সালা হবে। তিনি (শেখ হাসিনা) যে নির্দেশ দিবেন আমি তা মাথা পেতে গ্রহন করবো।

শেয়ার করুনTweetপিন করুন

এই বিভাগের আরো খবর

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

November 8, 2026
পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

November 8, 2026
কাঠালিয়ায় জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

কাঠালিয়ায় জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

November 8, 2026
বামনায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

বামনায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

November 7, 2026
মাদক থেকে বিরত রাখতে জাময়াতে নামাজ আদায় করা শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ

মাদক থেকে বিরত রাখতে জাময়াতে নামাজ আদায় করা শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ

November 7, 2026
ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

November 7, 2026

জনপ্রিয় সংবাদ

  • কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গাছ থেকে পরে দিন মজুরের মৃত্যু

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানকে মারধর ও হেনস্থা করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0

প্রকাশক ও সম্পাদক:
মোঃ মাসউদুল আলম
ফোন: +৮৮০৪৯৫৬৫৭১
janatarkhabor.bd@gmail.com

“জনতার খরব” বাংলাদেশের সুস্থ্যধারার সংবাদ পরিবেশনকারী অন্যতম জনপ্রিয় একটি গণমাধ্যম।

আমাদের অনুসরণ করুন:

বাছাইকৃত সংবাদ

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

কাঠালিয়ায় জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

বামনায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

সর্বশেষ সংবাদ

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

November 8, 2026
পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

November 8, 2026

জনপ্রিয় সংবাদ

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

August 28, 2024
কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

August 3, 2022
  • About
  • Advertise
  • Careers
  • Contact

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
error: Content is protected !!
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত