ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির পাবলিক হরিসভায় মাস ব্যাপি শ্রী শ্রী অনুকুল চন্দ্রের ভক্তদের সমন্বয় গঠিত সৎসঙ্গ আদর্শের ব্যক্তিদের নিয়ে পুজা অর্চনা ও ধর্মীয় আচার অনুষ্ঠান চলছে।
প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত দু’ঘন্টা ব্যাপি অনুষ্ঠান হচ্ছে। বাংলা ভাদ্রমাসের প্রতিদিন এই অনুষ্ঠান চলবে এবং বছরের অন্য ১১ মাসের প্রতি সপ্তাহের শুক্রবার একই সময়ে এই অনুষ্ঠান পালন করা হয়ে আসছে।
নিজের পরিবার ও সকলের মঙ্গল কামনায় এই পুজা অর্চনা । প্রতিদিন দুই শতাধিক ভক্তরা সমাগত হয়ে অনুষ্ঠান উপভোগ করছেন।










