ঝালকাঠি প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জে যুবদলকর্মী শাওন প্রধান পুলিশের গুলিতে নিহত হওয়ার প্রতিবাদে ঝালকাঠিতে জেলা যুবদলের সদস্যসচিব অ্যাডভোকেট আনিচুর রহমানের নেতৃত্বে শোক র্যালি করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের কামারপট্টি সড়ক থেকে শোক র্যালি বের হয়ে আমতলা সড়কে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ। সমাবেশে বক্তব্য দেন যুবদলের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা শাওন প্রধানের হত্যার জন্য পুলিশের দোষী কর্মকর্তার বিচারের দাবি জানান










