কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ার পর্যটন কেন্দ্র ছৈলার চর থেকে অজ্ঞাত পরিচয় নারীর ঝুলান্ত লাশ উদ্ধার করেছে কাঠালিয়া থানা পুলিশ।
আজ ৮ সেপ্টেম্বর বিকালে উপজেলার হেতালবুনিয়া গ্রামে ছৈলার চর পর্যটন কেন্দ্র ছৈলা বাগানের গাছের সাথে ঝুলান্ত অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিষখালী নদীর মাছ ধরা জেলেরা প্রথমে মরদেহটি গাছের সাথে ঝুলতে দেখতে পায়। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। তবে কোনো পরিচয় জানা যায়নি। মৃত্যু নারীর হাতে শাখা এবং গলায় তুলশির মালা পরিহিত রয়েছে। তিনি একজন হিন্দুধর্মালম্বী বলে মনে করা হচ্ছে, তার বয়স আনুমানিক ৫০ বছর।
কাঠালিয়া সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ ফয়সাল আহমেদ মিঠু জানান, ছৈলার চর থেকে উদ্ধার হওয়া নারীর এখনও পরিচয় মেলেনি। ঝুলান্ত অবস্থায় তার শরীর থেকে মাংস পঁচে খশে পড়েছে। ধারনা করা হচ্ছে বেশ কিছু দিন পূর্বে তার মৃত্যু হয়েছে।
কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) এইচ এম শাহিন আলম জানান, খবর পেয়ে আমরা মরদেহটি উদ্ধার করেছি। পড়নের শাড়ী দিয়ে ছৈলা গাছের সাথে গঁলায় ফাঁস দিয়ে তার মৃত্যু হয়েছে। ধারনা করা হচ্ছে এক মাস পূর্বে তার মৃত্যু হয়। তার বয়স ৫০ বছর হতে পারে। এখনও তার পরিচয় জানা যায়নি। লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।










