ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রাথী ঢাকায় আওয়ামী লীগ দলীয় মনোনয়নের অপেক্ষায় তদবির তদারকিতে ব্যাস্ত রয়েছে । দলীয় মনোনয়ন ঘোষিত হবার পরে নির্বাচনে ডামাডোল শুরু হবে ।
আগামী ১৫ সেপ্টেম্বর তফসিল অনুযাযী মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন । ১৮ সেপ্টেম্বর বাছাই ও ২৫ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহার ও ১৭ অক্টোম্বর ভোট গ্রহন । ঝালকাঠির জেলা প্রশাসক জেলা পরিষদের নির্বাচনের রির্টানিং অফিসার ।
এই নির্বাচনে ৪৪১ জন ভোটার রয়েছে । এরা ৭ সদস্য বিশিষ্ট পরিষদ গঠনের জন্য ৭ টি করে ভোট প্রদান কবরেন । চেয়ারম্যান পদ ১ টি । জেলার ৪ টি উপজেলা থেকে ১ জন করে ৪ জন এবং ৪ টি উপজেলা থেকে ২ জন সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত হবেন ।










