কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া থানা পুলিশের আয়োজনে আইন শৃংখলা ও মত বিনিময় সংক্রান্ত ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাতে উপজেলার কচুয়া বাজারে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর-কাঠালিয়া) সার্কেল মোঃ মাসুদ রানা।
ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কাঠালিয়া থানার ওসি (তদন্ত) এইচ এম শাহীন আলম, সাবেক জেলা পরিষদ সদস্য ও কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আমিরুল ইসলাম লিটন।
বক্তব্য রাখেন ইউপি সদস্য ও সাংবাদিক এইচ এম নাসির উদ্দিন আকাশ, মোঃ মোস্তফা কামাল, সৈয়দ আব্দুল কাইয়ুম, শাহানাজ পারভীন, সমাজ সেবক মোঃ নফিজুর রহমান নব সিকদার, এস এম মনিরুল ইসলাম রঙ্গু, ইউনিয়ন বিট অফিসার মোঃ রিয়াজ রহমান ও এলাকার বিভিন্ন সমস্যা ও মাদক, ইভটিজিং বিষয়ে বক্তব্য রাখেন, মোঃ আব্দুল ছোমেদ, মিক্ষক মোঃ জাকির খান, মোঃ হারুন অর রশিদ জোমাদ্দার, কারী মোঃ আনিচুর রহমান।
পরে প্রধান অতিথি এলাকার সকল সমস্যা সমাধানে পুলিশ সদস্য, জন প্রতিনিধি ও এলাকাবাসীদের নিয়ে সমাধান করে একটি সন্ত্রাস, মাদক, ইভটিজিং, নাশকতা ও বাল্য বিবাহ মুক্ত ডিজিটাল ইউনিয়ন গড়ার অঙ্গিকার করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ ছিদ্দিকুর রহমান আমীন।










