বরিশাল প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করায় নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল বের হয়েছে।
সোমবার (৫ সেপ্টেম্বর) নগরীর সদর রোডে এ আনন্দ মিছিলটি হয়। মিছিল শেষে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
মিছিলে বরিশালে জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান আউয়াল, সহ-সভাপতি মোঃ নিজামুর রহমান নিজাম, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব হাওলাদার,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান সাব্বির প্রমূখ।










