কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া শহর উন্নয়ন প্রকল্প কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ৫ সেপ্টেম্বর সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালের সামনের রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ এমাদুল হক মনির এর শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান।
এ প্রকল্পে কাঠালিয়া উপজেলা শহরের আট সিসি রাস্তা নির্মাণের জন্য ৩ কোটি ৭৫ লক্ষ এবং আট সিসি ড্রেন নির্মানের জন্য ১ কোটি ৭১ লক্ষ টাকা ব্যয়ে করা হবে। এমকেবি এন্ড এমজেই (জেভি) ঠিকাদার মাধ্যমে এ কাজ বাস্তবায়ন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উজির সিকদার, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মামুদুল হক নাহিদ সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, কাঠালিয়া বিআরডিবি চেয়ারম্যান মোঃ কাওছার আহমেদ জেনিভ সিকদার, উপজেলা প্রকৌশলী সাদ জগলুল ফারুক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তা মোঃ আহমাদুর রহমান, উপজেলা বনায়ন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোঃ ফজলুল হক মৃধা, মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান গোলদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক মোঃ মনজুরুল কবির পারভেজ, যুব উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বাদল হাওলাদার, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ মনির হোসেন খান, সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, বশির ফরাজী, সুমন খলিফা, সরকারি-কর্মকর্তা ও কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সাংবাদিক মাওলানা খাইরুল আমিন ছগির।











