বরিশাল প্রতিনিধিঃ
সদ্য যোগদান করা জেলা পুলিশ সুপার মোঃ ওয়াহিদুল ইসলাম বিপিএম আগৈলঝাড়া ও গৌরনদী থানা পরিদর্শন করেছেন। এসময় তিনি উভয়থানায় সুধীজন এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
রবিবার সকালে গৌরনদী মডেল থানা কমপ্লেক্স পরিদর্শন শেষে হলরুমে ওসি মোঃ আফজাল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধানঅতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র হারিছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান হোসেন, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এসএম আল-বেরুনীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
একইদিন দুপুরে জেলা পুলিশ সুপার আগৈলঝাড়া থানা পরিদর্শন করে গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন। থানার ওসি গোলাম ছরোয়ারের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন উপস্থিত ছিলেন।
উভয় থানায মতবিনিময়কালে জেলা পুলিশ সুপার আইন শৃংখলা পরিস্থিতি বর্তমানের ন্যায় স্বাভাবিক রাখতে এবং মাদকের আগ্রাসন থেকে এলাকাকে মুক্ত রাখতে থানা পুলিশকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।










