বরিশাল প্রতিনিধিঃ
স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট বরিশাল সদর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। এতে আলহাজ্ব হাঃ, মাঃ মোঃ আবুল খায়েরকে সভাপতি ও মাওঃ মোঃ রিয়াজ হাওলাদারকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটিতে আরো করে ১৫ সদস্য ও ৬ জনকে নির্বাহী সদস্য করা হয়েছে।
রোববার (৪সেপ্টেম্বর) সকাল ১১টায় নগরের কাউনিয়া ব্রাঞ্চরোডস্থ ইবতেদায় মাদ্রাসা অডিটরিয়ামে বাংলাদেশ স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের এক আলোচনা সভা শেষে বরিশাল সদর উপজেলা কমিটির নাম ঘোষনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মাওলানা মুহাঃ মোসাদ্দেক বিল্লাহ সাইফি, মাওলানা মুহাঃ মোস্তাফিজুর রহমান হালিম,মাওলানা মুহাঃ রিয়াজ হাওলাদার প্রমূখ।










