ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় খোলা বাজারে চাল বিক্রয় বিষয় খাদ্য অধিদপ্তরের প্রেস ব্রিফিং।
বৃহস্পতিবার দুপুর ১১ টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ঝালকাঠি জেলায় ৪টি উপজেলার ৩২টি ইউনিয়নে ৩২ হাজার ১৪০ জন দরিদ্র সীমার মধ্যে থাকা তালিকা ভুক্ত পরিবারকে ১৫ টাকা কেজি দরে প্রতি মাসে ৩০ কেজি করে বিক্রি করা হবে। সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত একটানা ৩ মাস এই খাদ্য বিক্রি কর্মসূচি অব্যহত থাকবে বলে প্রেস ব্রিফিং করেন জেলা প্রশাসক মো.জাহর আলী। জেলা প্রশাসন ও খাদ্য বিভাগ এর আয়োজন করে।
জেলায় খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধাভোগী ৩২,১৪০টি পরিবারের মধ্যে ঝালকাঠি সদর উপজেলায় ৭৪৭৫টি পরিবার, নলছিটি উপজেলায় ১১,৬৪৭টি পরিবার, রাজাপুর উপজেলায় ৮৮২৩টি পরিবার ও কাঠালিয়া উপজেলায় ৪১,৯২টি পরিবারসহ এদেরকে সরকার ৪১টায় মিল থেকে প্রতি কেজি চাল ক্রয় করে ২৬ টাকা ভতুর্কী দিয়ে ১৫টাকা কেজি দরে এই পরিবারগুলোর মধ্যে বিক্রি করছে। সরকারকে ৯৬৪.২শ মে.টন চাল প্রতি মাসে ভর্তূকি দিয়ে বিক্রি করতে হচ্ছে।
ঝালকাঠি জেলায় দু’টি পৌরসভা ও দু’টি উপজেলা সদরসহ ৪টি উপজেলায় বৃহস্পতিবার থেকে ১৯টি পয়েন্টে ১৯জন ডিলার মধ্যে প্রতিদিন ১২ জন ডিলার ২৪ মে.টন করে ২১ দিন খোলা বাজারে সুলভ মূল্যে চাল বিক্রি করবেন। ১৯ জন ডিলারের মধ্যে পর্যায়ক্রমে প্রতিদিন জেলা শহরে ৫জন ১০ মে.টন, নলছিটি পৌরসভায় ৩জন ডিলার ৬ মে.টন, করে ডিলার বিভিন্ন পয়েন্টে ২ মে.টন করে ১০ মে.টন চাল বিক্রি করবে। প্রতিদিন ৪ হাজার ৮শ পরিবার চাল কিনতে পারবে।
প্রতি কেজি চাল ডিলারগণ সরকারে কাছ থেকে ২৮টাকা কেজি দরে ক্রয় করে ভোক্তা পর্যায়ে ৩০টাকা দরে বিক্রি করবে। ১জন ভোক্তা সর্বচ্চো ৫ কেজি করে চাল কিনতে পাবেন। যে সকল পরিবারের কাছে টিসিবির পণ্য কেনার কার্ড রয়েছে তাদের কার্ড নিয়ে ডিলারের কাছ থেকে ৫ কেজি করে চাল কিনতে পারবে তবে, টিসিবির কার্ডধারীরা মাস দু’দিন চাল কনিতে পারবেন। সপ্তাহে শুক্র-শনিবার ব্যাতিত অন্য ৫দিন চাল খাদ্য বিভাগের নির্ধারিত পয়েন্টে বিক্রি করা হবে।










