জনতার খবর ডেক্সঃ
আলহাজ¦ আমির হোসেন আমু বলেছেন, আমাদের দেশে এক শ্রেণি মানুষ যাদের জনগণের সাথে সম্পৃক্ততা নেই অথচ তারা সরকারে নানা ধরণের সমালোচনা করে বেড়ায় এবং জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে এদেরকে প্রতিহত করতে হবে। প্রয়োজন হলে জনগণকে সাথে নিয়ে তাদেরকে উৎখাত করতে হবে।
তিনি ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার সকাল ৯টায় ওএমএস ও খাদ্যবান্দব কর্মসূচির প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন(ভার্চুয়াল) কালে একথা বলেন, আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ¦ আমির হোসেনআমু-এমপি। জেলা প্রশাসক মোঃ জোহর আলীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সাবেকুন নাহার, খাদ্য মন্ত্রণালয়ের সহকারী গবেষণা পরিচালক মোঃ ইসমাইল হোসেন, মোঃ নাজমুল হোসাইন, জেলাা খাদ্য নিয়ন্ত্রক(দায়িত্বপ্রাপ্ত), উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদারসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
ঝালকাঠি জেলায় দু’টি পৌরসভা ও দু’টি উপজেলা সদরসহ ৪টি উপজেলায় বৃহস্পতিবার থেকে ১৯টি পয়েন্টে ১৯জন ডিলার মধ্যে প্রতিদিন ১২ জন ডিলার ২৪ মে.টন করে ২১ দিন খোলা বাজারে সুলভ মূল্যে চাল বিক্রি করবেন। ১৯ জন ডিলারের মধ্যে পর্যায়ক্রমে প্রতিদিন জেলা শহরে ৫জন ১০ মে.টন, নলছিটি পৌরসভায় ৩জন ডিলার ৬ মে.টন, করে ডিলার বিভিন্ন পয়েন্টে ২ মে.টন করে ১০ মে.টন চাল বিক্রি করবে। প্রতিদিন ৪ হাজার ৮শ পরিবার চাল কিনতে পারবে। প্রতি কেজি চাল ডিলারগণ সরকারে কাছ থেকে ২৮টাকা কেজি দরে ক্রয় করে ভোক্তা পর্যায়ে ৩০টাকা দরে বিক্রি করবে।
১জন ভোক্তা সর্বচ্চো ৫ কেজি করে চাল কিনতে পাবেন। যে সকল পরিবারের কাছে টিসিবির পণ্য কেনার কার্ড রয়েছে তাদের কার্ড নিয়ে ডিলারের কাছ থেকে ৫ কেজি করে চাল কিনতে পারবে তবে, টিসিবির কার্ডধারীরা মাস দু’দিন চাল কনিতে পারবেন। সপ্তাহে শুক্র-শনিবার ব্যাতিত অন্য ৫দিন চাল খাদ্য বিভাগের নির্ধারিত পয়েন্টে বিক্রি করা হবে।
অন্যদিকে ঝালকাঠি জেলার ৪টি উপজেলায় পৌরসভা ব্যাতিত ৩২টি ইউনিয়নে ৩২ হাজার ১৪০টি তালিকাভুক্ত পরিবার খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৩০ কেজি করে বস্তাবন্দি চাল ১৫টাকা কেজি দরে কিনতে পারবে।










