বেতাগী(বরগুনা)প্রতিনিধি
বরগুনার বেতাগীতে পানিতে ডুবে আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
জানাগেছে, বেতাগী পৌরসভার ১নং ওয়ার্ড হাওলাদার বাড়ির ব্যাবসায়ী মো. রফিকুল ইসলাম শাকিল’র তৃতীয় শ্রেনী পড়ুয়া ছেলে তাসিন ইসলাম পৌরশহরের ৭নং ওয়ার্ডের মামার বাসায় বেরাতে এসে বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলা পরিষদ পুকুরে সহপাঠীদের সাথে গোসল করতে যায়।
একপর্যায় অন্যশিশুরা বাসায় ফিরলেও তাসিন ইসলাম (৮) না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজকরতে শুরু করে।
পরে ওই পুকুরের ঘাটের তলদেশ থেকে তাসিনকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হয় এবং কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত্য ঘোশনা করেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।










