বুলবুল আহমেদ, রাজাপুর প্রতিনিধিঃ
রাজাপুর উপজেলা ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক গোলাম রব্বানীর আয়োজনে সাবেক খাদ্য ও শিল্পমন্ত্রী,১৪ দলের মুখপাত্র আলহাজ্ব আমির হোসেন আমু এম.পি’র পিতা মরহুম মোয়াজ্জেম হোসেন’র ৫৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
৩০ আগষ্ট মঙ্গলবার আসরের নামাজের পর উপজেলার বাইপাস সংলগ্ন সরকারি পুকুর পাড়ে অবস্থিত বাইতুল হামদ জামে মসজিদে মরহুমের আত্নার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া ও মোনাজাত অনুষ্টানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক স্বপন তালুকদার,মজিবুর রহমান মৃধা, যুবলীগ নেতা রাজিব ফরাজি, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি বেল্লাল হোসেন,জাহিদ হোসেন,সাংগাঠনিক সম্পাদক গোলাম রাব্বানী, অহিদুজ্জামান,তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক কাইয়ুম সিকদার সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মওলানা মোঃ জাকারিয়া।দোয়া ও মোনাজাত অনুষ্টানে ১৫ ই আগস্টে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারে নিহত সকল সদস্যদের রুহের মাগফেরাত কামনা করা হয়।










