ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর উপজেলা কৃষি বিভাগের প্রশিক্ষণ কেন্দ্রে ২০২২-২৩ অর্থ বছরে খরিপ মৌসুমে বরিশাল,পটুয়াখালী, ভোল, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় স্থাপিত প্রদশনি ভুক্ত কৃষকদের প্রশিক্ষণ শুরু হয়েছে।
মঙ্গলবার থেকে শুরু হওয়া দুই ব্যাচে ৩০জন করে ৬০ জনকে প্রশিক্ষণ শুরু হয়েছে। ধান ও বিভিন্ন ধরনের ফল, মালটা, কমলা লেবু, ছবেদা ইত্যাদি বিষয় প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
এই সকল চাষাবাদে মাঠ প্রস্তুত, সার ব্যবস্থাপনা ও উৎপাদান প্রক্রিয়া বিষয়ের উপরে ধারণা দেয়া হচ্ছে। সদর উপজেলা কৃষি অফিসার সুলতানা আফরোজ ও কৃষি সম্প্রসারণ অফিসার মোসাঃ খাজিদা প্রশিক্ষণ পরিচালনা করছেন।










