ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির কেওড়া ইউনিয়নের তারুলী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ রক্ষা ও সম্প্রসারণ করার লক্ষে ছাত্র শিক্ষক, এলকাবাসী ও বিদ্যালয় পরিচালনা পরষদের সদস্যদের নিয়ে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১টায় বিদ্যালয়ের সামনে কেওড়া-ঝালকাঠি আঞ্চলিক সড়কে মানববন্ধন চলাকালে ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবু সাঈদ খান বিদ্যালয়ের দাতা সদস্য পরিবারের জাকির সিকদার, তারুলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রদান শিক্ষক আকসেদ আলী খন্দকার ও তারুলী সরকারি প্রাথমিক বিদ্যয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রানা সিকদার ও বিদ্যালয়ের ছাত্রী মিম আক্তার বক্তব্য রাখেন। বক্তরার অভিযোগ করেন, তারুলী মাধ্যমিক বিদ্যালয় ও তারুলী প্রাথমিক বিদ্যালয়ের জন্য ১২জন দাতা সদস্য জমিদান করেছেন।
জমির মধ্যে সড়ক সংলগ্ন মাঠের সাথে সংক্ষিপ্ত একটু অংশের বনায়ন রয়েছে। কিন্তু এই জায়গা বিদ্যালয় দুটির জন্য দান করা হলেও জমিদাতাদের বর্তমান ২-৩জন ওয়ারিশ আবুল কালাম ও ইয়াসিন তালুকদার গাছ কেটে খেলার মাঠ সম্প্রসারণ করতে আপত্তি প্রদান তোলার প্রেক্ষিতে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।










