বরিশাল প্রতিনিধিঃ
বাংলাদেশ (জাসদ) কেন্দ্রীয় সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধান বলেছেন, ‘এই সরকার পুলিশ বাহিনী ছাড়া জনগণের সামনে আসার ক্ষমতা নেই। সামনের নির্বাচনে রাতে নয় দিনের বেলায় প্রতিষ্ঠিত করে ছাড়ব। বর্তমান সরকারকে উল্টা চড় না মারা পর্যন্ত তারা সোজা হবে না।
তিনি আরও বলেন, সরকার দেশের টাকা পাচার ও চুরিকে জায়েজ করে দিয়েছে। সরকার ভাল করেই যানে দেশের টাকা পাচারের নামে কারা চুরি করেছে তারাই সরকারের আপন জন।
শনিবার (২৭ আগস্ট) দুপুরে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বরিশাল জেলা ও মহানগর কাউন্সিল-২২ এর অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জাসদ বরিশাল জেলা সভাপতি শহিদুল ইসলাম মিরনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সানাউল হক ছানার সঞ্চলনায় কাউন্সিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জাতীয় শ্রমিক জোটের সাধারন সম্পাদক বাদল,জাসদের আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক এ্যাড, আনিচুজ্জামান আনিস,কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক করিম সিকদার প্রমুখ।
তবে কাউন্সিল শেষে বরিশাল জেলা ও মহানগরের সভাপতি ও সাধারন সম্পাদক নাম ঘোষনা করা হয়।










