কাঠালিয়া প্রতিনিধিঃ
বিএনপি-জামায়াত ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত আওয়ামী লীগের ত্রিশ হাজার লোক খুন করেছে ঝালকাঠি কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বাষিকী ও জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির ভাচুর্য়াল বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব আমির হোসেন আমু এমপি-এ কথা বলেন।

তিনি আরও বলেন “ঘুম-হত্যা জ্বালাও পোড়াও সব কিছুই বিএনপির সৃষ্টি”। আমির হোসেন আমু বলেন, “আগামী দুই-তিন মাসের মধ্যে দ্রব্য মূল্য ও জ্বালানীসহ সকল দুরাবস্থা থেকে আমরা ফিরে আসবো।
আজ ২৭ আগস্ট শনিবার দুপুরে কাঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের আয়োজিত জাতীয় শোক সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উজির সিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক সরদার মোঃ শাহ আলম, সহ সভাপতি এ্যাডভোকেট এম এ জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র বাবু তরুন কর্মকার, জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও কাউন্সিলর জি এস জাকির, কাউন্সিলর মোঃ কামাল শরীফ, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধু, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম পারভেজ প্রমূখ।
কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিশির দাস, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক মৃধা, উপজেলা যুবলীগ সভাপতি এসএম ফাইজুল আলম সিদ্দিকী ফিরোজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক মনজুরুল কবির পারভেজ, উপজেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব মোঃ মহিউদ্দিন জামাল, চেঁচরী রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন খান, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইদ আহম্মেদ জিসান ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ খান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যনা মোঃ আমিনুল ইসলাম ফোরকান, চেঁচরীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ, জাতীয় পার্টি (জেপি) উপজেলা আহবায়ক মোঃ এনায়েত হোসেন খসরু পঞ্চায়েত, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ তরিকুল ইসলাম বুলবুল, কাঠালিয়া বিআরডিবি চেয়ারম্যান মোঃ কাওছার আহমেদ জেনিভ সিকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শহীন আলম শাহীন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নজরুল ইসলাম বাবু, মহিলা বিষয়ক সম্পাদিকা সাবিনা ইয়াসমিন, শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান বশির, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রোকন সিকদার, পাটিখালঘাটা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল ইসলাম শাহিন, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি মোঃ মনির হোসেন খান, আওয়ামীলীগ নেতা মোঃ মিজানুর রহমান, মনিবুর রহমান পরশ, মোঃ বাদল হাওলাদার, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ সাদ্দাম হোসেন সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরে বঙ্গবন্ধুসহ শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সিদ্দিকুর রহমান ও সদর ইউনিয়ন ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা খাইরুল আমিন ছগির।











