উজিরপুর প্রতিনিধিঃ
উজিরপুর উপজেলা ও পৌর বিএনপি’র বিক্ষোভ সমাবেশে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের হামলায় বিএনপি’র ৩৫ জন নেতাকর্মী আহত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি, লোডশেডিং, গণপরিবহনে ভাড়া বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ ঘটনা ঘটে।
বরিশাল জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, মিছিলের পূর্বে আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের যৌথ হামলায় ৩৫নজন শ্রমিক নেতাকর্মী আহত হয়েছে।
আহত শ্রমিকদল সদস্যদের উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।










