ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে ডেমক্রেসি ইন্টারন্যাশনাল এর উদ্যোগে রাজনৈতিক দলের নারী নেত্রীদের নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৩টা অনুষ্ঠিত এই পাঠচক্রে আওয়ামী লীগ ও জাতীয়তাবাদী দল এবং জাতীয় পর্টিরসহ ১৭ জন নারী নেত্রী অংশগ্রহণ করেছে। আওয়ামী লীগ নেত্রী ইসরাত জাহান সোনালী ও জাতীয়তাবাদী দলে এ্যাড. সাকিনা আলম লিজা মডারেটর ছিলেন।
নারীর প্রতি সকল ধরণের বৈষম্য দূরী করণের ক্ষেত্রে নিজেদের দলীয় গঠনতন্ত্র ও নীতিমালা কোন কোন ক্ষেত্রে পরিবর্তন করা যায় সে বিষয়ে ধারণা প্রদানের সুপারিশ মালা তৈরী করা হয়েছে।










