কাঠালিয়া প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কাঠালিয়ার পাটিখালঘাটা ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৪ আগস্ট বুধবার বিকালে মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে এ আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শিশির দাস এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উজির সিকদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ এমাদুল হক মনির।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম ফোরকান, কাঠালিয়া বিআরডিবি চেয়ারম্যান মোঃ কাওছার আহমেদ জেনিভ সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক মোঃ মনজুরুল কবির পারভেজ, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রোকন সিকদার, চেঁচরীরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মনির খান, যুবলীগ নেতা মোঃ বাদল হাওলাদার, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইদ আহমেদ জিসান সিকদার, সাধারন সম্পাদক মোঃ মাসুদ খানসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, পাটিখালঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল ইসলাম শাহিন।
পরে বঙ্গবন্ধু ও শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে উপস্থিতিদের মাঝে খাবার বিতরণ করা হয়।











