ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলার পৌর এলাকার আঞ্চলিক বরিশাল-খুলনা মহাসড়কে কিফাইতনগর এলাকায় স্বাস্থ্য বিভাগের জন্য গুরুত্বপূর্ণ মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল(ম্যাটস) নির্মাণ শেষ হয়েছে। স্বাস্থ্য বিভাগের কাছে ২ মাস পূর্বে হস্তান্তর করা হলে এখন পর্যন্ত শিক্ষা কার্যক্রম শুরু হয়নি। এই প্রতিষ্ঠানের জন্য প্রাথমিকভাবে একজন অধ্যক্ষ নিয়োগসহ জনবল এবং বিভিন্ন প্রশিক্ষণের জন্য যন্ত্রপাতি ক্রয় সাথে ল্যাব প্রস্তুত করা হয়নি। ৩৩ কোটি ৩৬ লক্ষ ৫৩ হাজার টাকা ব্যায়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্তাবধানের প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে।
২০১৭ সালের ১৯ জুন এই প্রকল্পের অবকাঠামো নির্মান কাজ শুরু হয়ে ২০২১ সালের ৩০ ডিসেম্বর কাজ শেষ হয়। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ২০২২ সালের ২৩ জুন আনুষ্ঠানিকভাবে প্রকল্পটি ঝালকাঠি সিভিল সার্জনের কাছে হস্তান্তর করেন। কিন্তু সিভিল সার্জন কার্যালয়ের দেখা শুনার জন্য জনবল না থাকায় প্রকল্প ঠিকাদার পিএস পোদ্দার এন্টারপ্রাইজ এখানে ১ বছরের জন্য প্রজেক্ট প্রকৌশলীকে প্রতিষ্ঠানটি দেখভাল করার দায়ীত্বে রেখেছে।
এই প্রকল্পে একাডেমীক ভবন ১১৪জন ছাত্র থাকার মতো ৫তলা ছাত্র নিবাশ এবং ৭৬জন ছাত্রী থাকার মতো ৪তলা বিশিষ্ট ছাত্রী নিবাস, অধ্যক্ষর বাসভবন ও প্রতিষ্ঠানের কর্মচারিদের জন্য পৃথক পৃথক বাস ভবনের অবকাঠামো নির্মান করা হয়েছে।
সিভিল সার্জন ডাঃ শিহাব উদ্দিন জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের উর্ধতন কর্মকর্তাদের এই প্রকল্পর বিষয় লিখিত ও মৌখিকভাবে অবহিত করা হয়েছে এবং অচিরেই ১জন অধ্যক্ষ নিয়োগ করে এই প্রকল্প চালু করার জন্য অনুরোধ করা হয়েছে। প্রকল্পটি চালু হলে ঝালকাঠি জেলাসহ দক্ষিণাঞ্চলে জেলা গুলো হাসপাতালের জন্য শুণ্যতা থাকা ম্যাডিকেল এ্যাসিস্ট্যান্ট কর্মচারী নিয়োগ প্রদান করা যাবে। ৪ বছর মেয়াদী এই কোর্স থেকে প্রতি বছরই নতুন শিক্ষার্থী ভর্তি হবে এবং প্রতি বছরই একটি করে ব্যাচ শিক্ষা সমাপ্ত করে কর্মস্থলে নিয়োজিত হতে পারবে।










