জনতার খবর ডেস্কঃ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ৮ ঘণ্টা কর্মঘণ্টা থাকছে না। কর্মঘণ্টা কমানোর সঙ্গে সঙ্গে এগিয়ে আসছে ব্যাংক কার্যক্রম শুরুর সময়ও। সকাল ৯টা থেকে শুরু হবে ব্যাংকের কার্যক্রম। চলবে বিকাল ৪টা পর্যন্ত। ব্যাংকের নতুন এই সময়সূচি শুরু হবে আগামী ২৪ আগস্ট বুধবার থেকে।
২২ আগস্ট সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন। পরে মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।
একই সভায় আরও সিদ্ধান্ত হয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছুুটি দুইদিন ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ আগস্ট বুধবার থেকে দেশের সকল স্কুল-কলেজে ৫দিন শিক্ষা কার্যক্রম চলবে। ছুটি থাকবে দুইদিন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান ও আর্থিক প্রতিষ্ঠানে নতুন সময়সূচি ঘোষণা। সরকারি এবং স্বায়ত্ত্বশাসিত অফিস সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।












