জনতার খবর ডেক্সঃ
ঝালকাঠির কাঠালিয়ায় সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব বিষয়ক উপজেলা ভিত্তিক শীর্ষক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২২ আগস্ট সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ ভবনে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা অধিদপ্তর এর আয়োজন করে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা অতনু কিশোর দাস মুন, উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক ইস্ফাকুল কবির নিক্সন চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সমাজকর্মীরা অংশ নেন।
বক্তারা “শিশুদের সহযোগিতা, শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে সমাজকর্ম এবং সমাজকর্মীর গুরুত্ব, শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে চাইল্ড হেলপ লাইন ১০৯৮ বিষয়ে সচেতনতা এবং সমাজ কর্মীদের ভূমিকা” সহ বিভিন্ন বিষয়ে নিয়ে ব্যাপক আলোচনা করেন।











