ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ডিগ্রি কলেজের পক্ষ থেকে প্রতি বছরের মতো এ বছরেও কলেজের গরীব ও মেধাবী ৩০ জন শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে নতুন বাইসাইকেল বিতরণ করা হয়।
২২ আগস্ট সোমবার সকালে কলেজ চত্বরে আয়োজিত উক্ত বাইসাইকেল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান। এসময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ গাজী জসীম উদ্দীন। এ ছাড়াও কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোঃঅামিনুল ইসলাম তালুকদার, আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোঃ রেজাউল করিম,
সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক শিখা শিকদার, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক শ্যামল কৃষ্ণ বেপারী, জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক অসীম রঞ্জন শিকদার, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সিনিয়র প্রভাষক নীল কমল সানা, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক কে এম সোহরাব হোসেন, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক শুভেন্দু মন্ডল সহ অন্যান্য শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থীরা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলেজের শরীরচর্চা শিক্ষক মোঃ মনির হোসেন।










