ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় চলতি অর্থ বছরে ৪র্থ ধাপে টিসিবির নিত্য প্রয়োজনিয় পণ্য বিক্রি চলছে। জেলায় কার্ডধারি স্বল্প আয়ের ৫৪ হাজার ৭৭৬টি পরিবারের মধ্যে তৈল ডাল ও চিনি বিক্রি করা হচ্ছে। সোয়াবিন তেল ১১০টাকা লিটার দরে ২লিটার, ৬৫টাকা কেজি দরে ২ কেজি ডাল এবং ৫৫টাকা কেজি দরে ২ কেজি চিনি বিক্রি করা হচ্ছে।
জেলা ৪টি উপজেলার ৩২টি ইউনিয়নে ডিলারদের মাধ্যমে কার্ডধারীদের মধ্যে সংশ্লিষ্ট এলাকায় গিয়ে ট্রাক সেলে বিক্রি করা হচ্ছে। ইতোমধ্যে ৩৯ হাজার ৫১৫টি পরিবারের মধ্যে পণ্য বিক্রি করা হয়েছে। ঝালকাঠির জেলা প্রশাসনে গুদামে এই পণ্য মজুত রাখা হয় এবং ইউনিয়ন অনুযায়ী বিভিন্ন উপজেলায় পাঠানো হয় মর্মে জেলা প্রশাসনের নেজারত শাখা সূত্রে তথ্য দেয়া হয়েছে।










