ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সড়ে ১০টায় ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ জোহর আলীর সভাপতিত্বে জেলার সরকারি-বেসরকারি ও স্বায়ত্বশাসিত ৮৯টি প্রতিষ্ঠানের উন্নয়ন কর্মকান্ডের পর্যালোচনা ভিত্তিক আলোচনা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সঞ্চালনায় অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) প্রশান্ত কুমার দে, উপজেলা চেয়ারম্যানগন খান আরিফুর রহমান, এমাদুল হক মনির, মোঃ মনিরুজ্জামান, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেন ও এলজিইডি বিভাগের নির্বাহী প্রকৌশলী রুহুল আমীন প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় ঝালকাঠির বাসন্ডা নদী ভরাটে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নেছারাবাদ মাদ্রাসা কর্তৃপক্ষ ভরাট কার্যক্রম অব্যহত রেখেছে। শুক্রবার রাতে নদী ভরাটের কাজ শুরু হলে পানি উন্নয়ন বোর্ড খবর পেয়ে জেলা প্রশাসনকে জানায় এবং জেলা প্রশাসন পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার সাথে সাথে ভরাটকারীরা পালিয়ে যায়। বাসন্ডা নদী ভরাটের বিষয় আদালতের মামলায় উভয় পক্ষকে স্থগিত আদেশ জারী করে এবং এ সময় কোন পক্ষই যে যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষের দাবীকৃত স্থগিত আদেশ উপেক্ষা তারাই পুনরায় গোপনো বাসন্ডা নদী ভরাট করছে। ইতোমধ্যেই নদী ভরাটের ফলে এর বিপরীত বাসন্ডা এলাকায় নদী ভাঙ্গন শুরু হয়েছে এবং নিরিহ গরীব মানুষের বসতি বিলিন হওয়ার উপক্রম হয়েছে। বাসন্ড নদীর নেছারাবাদ অংশে ভরাটের কারণে নবগ্রম ঝালকাঠি সরক ঝুকির মধ্যে যাচ্ছে। সভায় পানি উন্নয়ন বোর্ড এ বিষয় দৃষ্টি আকষর্ণ করেন।
এছাড়াও সভায় নলছিটি সিদ্ধকাঠী ও দপদপিয়া ইউনিয়নে শহীদ মুক্তিযোদ্ধার নামে সড়কের নামাকরণ বিষয়ে এলজিইডি বিভাগ মন্ত্রনালয় প্রস্তাব পাঠানোর প্রক্রিয়াধিন রেখেছে। ঝালকাঠি গণপূর্ত বিভাগ জানান জেলায় ২১টি বধ্যভূমির রয়েছে। ১টি বধ্যভূমির নির্মাণকাজ প্রায় শেষের পর্যায় অন্য ২০টি বধ্যভূমি নির্মানের ক্ষেত্রে জমি অধিকগ্রহণের প্রক্রিয়াধিন রয়েছে। এর মধ্যে ঝালকাঠি সদর উপজেলায় ১৬টি রাজাপুরে ২টি ও নলছিটিতে ২টি রয়েছে। ঝালকাঠি জেলা প্রশাসক সভায় সকল বিভাগের উন্নয়ন কর্মকান্ডর গুণগতমান বজায় রেখে নির্ধারিত সমেয়র মধ্যে শেষ করার তাগিত দেন।










