ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি পৌরসভা ও সদর উপজেলা পরিষদের উদ্যোগে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনকে বদলীজনিত কারণ বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৪টায় ঝালকাঠি সার্কিট হাউজ সভাকক্ষে বিদায় সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ¦ সরদার মোঃ শাহ আলম। জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইুল্লাহ পনির, ঝালকাঠি প্যানেল মেযর তরুন কর্মকার।
সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী ও জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি প্রফেসর ডাঃ অসীম কুমার সাহা। বিদায়ী পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছার পাশাপাশি ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়েছে।










