কাঠালিয়া বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে জাতীয় শোক দিবসে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত
জনতার খবর ডেক্সঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কাঠালিয়া বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
১৯ আগস্ট শুক্রবার রাতে কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
কাঠালিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমাদুল হক মনির।
বিশেষ অতিথি ছিলেন কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মুরাদ আলী, সরকারি তফাজ্জল হোসেন মানবক মিয়া ডিগ্রী কলেজের সাবেক উপাধ্যক্ষ আবি আবদুল্লাহ চুন্নু, চেঁচরী রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ হারুন অর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শহীন আলম শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ মঞ্জুরুল কবির পারভেজ জমাদ্দার, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রোকন সিকদার, চেঁচরী রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনির খান, পাটিখালঘাটা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. সাইফুল ইসলাম শাহিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ খান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, কাঠালিয়া বাজার ব্যবসায়ী মোঃ বাবু সিকদার, কাঠালিয়া বাজার ব্যবসায়ী কোষাধ্যক্ষ মোঃ খোকন, ব্যবসায়ী ছালাম প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আজিম সিকদার, ও আওয়ামীলীগ নেতা মোঃ মিজানুর রহমান।
পরে বঙ্গবন্ধু ও শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন সিকদার বাড়ী জামে মসজিদের খতিব ও ইমাম মোঃ ইব্রাহিম। অনুষ্ঠান শেষে খাবার বিতরণ করা হয়।











