ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা প্রশাসন কর্মশালার আয়োজন করে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল কাদের। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মঈন তালুকদার ও ইসরাত জাহান সোনালী।
এতে সরকারি বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গ্রাম পুলিশসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। কর্মশালায় বক্তারা মাদকের অপব্যবহার রোধে যুব সমাজকে এগিয়ে আসার আহŸান জানান। পাশাপাশি সকল শ্রেণি পেশার মানুষকে মাদক থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয় কর্মশালা থেকে।










