ঝালকাঠি প্রতিনিধি:
দেশের অন্যান্য জেলার ন্যায় ২০০৫ সালের ১৭ আগস্ট ঝালকাঠিতে একযোগে ৫টি স্থানে বোমা হামলা চোলিয়েছে।এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ।
বুধবার সকোল ১১ টায় শহরের ফায়ার সার্ভিস মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে জেলা আওয়ামী লীগ,যুব লীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরুন কর্মকার,সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক খশরু নোমান,জেলা আওয়ামী লীগ সদস্য ও ইউপি চেয়ারম্যান আবু সাইদ খান,জেলা যুবলীগের আহŸায়ক রেজাউল করিম জাকির,যুবলীগ নেতা কামাল শরিফ,জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধু ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ প্রমুখ।
বক্তারা বলেন দেশকে সন্ত্রাস ও নাশকতা ক্ষেত্র তৈরী করার জন্য তৎকালীন জোট সরকারের মদতে সারাদেশ জুড়ে বোমা হামলা চালান হয়ে ছিল। এবং তারই অংশ হিসেবে ঝালকাঠি শহরে জেলা জজ আদালত চত্বর, জেলা প্রশাসক কার্যালয়, আইনজীবী সমিতি, সদর উপজেলা পরিষদ চত্বর ও বিকনা টেম্পোস্ট্যান্ডে এ বোমা বিস্ফোরণের ৫টি স্পটে হামলা চলে পুলিশসহ ৫জন আহত হয়ে ছিল।










