জনতার খবর ডেক্সঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা প্রশাসন যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে। আজ ১৫ আগস্ট সোমবার সকাল সাড়ে ১১টায় কাঠালিয়া উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর মুড়ালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে দুপুর ১২টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সাংসদ আলহাজ্ব বজলুল হক হারুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাঠালিয়া রাজাপুর সার্কেল এসপি মোঃ মাসুদ রানা, কাঠালিয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মুরাদ আলী।
এ সময় উপস্থিত ছিলেন শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, আওয়ামীলীগ নেতা মোঃ তরুন সিকদার, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম কবির সিকদার, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান লিটন নকিব, সাবেক জেলা পরিষদ সদস্য মোঃ মনিরুজ্জামান মানিক, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন অপু সিকদার, কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আমিরুল ইসলাম লিটন, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি সিকদার মোঃ কাজল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন রিয়াজ সিকদার, রাজাপুরের গালুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মজিবুল হক কামাল, আওয়ামীলীগ নেতা মোঃ জাহাঙ্গীর মোল্লা, মোঃ এমদাদ ফারুক, জিয়া মীরবহর, বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ তারিকুজ্জামান বুলু, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান প্রমূখ।
আলোচনা শেষে প্রধান অতিথি সাংসদ আলহাজ্ব বজলুল হক হারুন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যুব ঋণের চেক বিতরণ করেন।
পরে বঙ্গবন্ধু ও শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ মসজিদের খতিব মাওলানা মোঃ রুহুল আমিন। অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা সহকারী প্রোগ্রামার অতনু কিশোর দাস মুন।
উল্লেখ্য যে, ব্যানারে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির ও উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানমের নাম বিশেষ অতিথি হিসেবে উল্লেখ থাকলেও এদেরকে এ সভায় অংশ গ্রহণ করতে দেখা যায়নি।
এ ব্যাপারে মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, “এমপি বজলুল হক হারুনের সাথে স্থানীয় জনপ্রতিনিধিদের দীর্ঘদিন যোগাযোগ না থাকায় এবং তাদের কোন খোজ খবর না নেয়ায় আমরা তার অনুষ্ঠানে যেতে পারি না”।
বিষয়টি নিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনিরের সাথে মুঠোফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মতামত নেয়া যায়নি।










