ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে বঙ্গবন্ধু শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও পুরুস্কার বিতরণ করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল আলম।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড খান সাইফুল্লাহ পনির ও বীর মুক্তিযোদ্ধা শহিদ ইমাম। এই অনুষ্ঠানে ১২ জন যুবদের মধ্যে ৯ লক্ষ ৪০ হাজার টাকা যুব ঋণ বিতরণ করা হয়। এছাড়া এই দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমী আয়োজিত বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরুস্কার ও সনদ পত্র বিতরণ করা হয়।
এছাড়া ঝালকাঠি জেলা কাজী সমিতির উদ্যোগে বঙ্গবন্ধু শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে খতমে কোরআন ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে। কাজী সমিতির সভাপতি এসএম বশির সার্বিক তত্ত¡াবধান করেন। জেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক পৃথক ভাবে জাতীয় শোক দিবস উপলক্ষে শোক সভার আয়োজন করা হয়েছে।










