মো. সুজন, বেতাগী (বরগুনা)
বরগুনার বেতাগীতে জোয়ারের তোড়ে রাস্তা ও বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়েছে। বাঁধ ভেঙে কোথাও কোথাও বন্ধ হয়ে গেছে ও হুমকির মুখে পড়েছে সড়ক যোগাযোগ। এতে ঝুঁঁকিপূর্ণ হয়ে পড়ে বাঁধগুলো।
জানা যায়, চলতি বর্ষা মৌসুমে বিশেষ করে বঙ্গোপ সাগরের সৃষ্ঠ লঘুচাপের প্রভাবে অতি বর্ষন পূর্ণিমার প্রবল
জোয়ারের চাপে রাস্তা ও বাঁধ ভেঙে উত্তর বেতাগী , কেওড়াবুনিয়া, গাবুয়া, ছোট মোকামিয়া,গ্রামর্দ্দন, বদনীখালী, ঝোপখালী, কালিকাবাড়ি গ্রামের বেড়িবাঁধের ভেতর ও বেড়িবাঁধের বাইরের এলাকার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। ওইসব এলাকার ঘরবাড়ি, মৎস্য ঘের, পুকুর, আমনের বীজ তলা পানিতে তলিয়ে মাছ ভেসে যাওয়ার পাশাপাশি লোকালয়েও পানি ঢুকে পড়েছে। পানিতে অনেকের বাড়িঘর ও আসবাবপত্রসহ সবকিছু নষ্ট হয়ে গেছে।
সোমবার (১৫ আগষ্ট) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কেওড়াবুনিয়া গ্রামে গিয়ে দেখা যায়, বেড়িবাঁধ ভেঙে দ্রæত পানি প্রবাহিত হচ্ছে। সেখানণ পানি প্রবেশ করে লোকালয়, গাছপালা ও ফসলি জমি তলিয়ে যাচ্ছে। একইভাবে উত্তর বেতাগী গ্রামের আব্দুল মন্নান, সৈয়দ আলীসহ অনেক পরিবার অসহায় হয়ে পড়েছে । অসহায় পরিবারগুলো সরকারিভাবে কোনো সহায়তা পাননি বলে অভিযোগ করেন তাঁরা।
বরগুনার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্বাহী প্রকৌশলী নূরুল ইসলাম জানান, যে সব এলাকায় বাঁধ ভেঙেছে তা মেরামতের উদ্যোগ নেওয়া হবে। ভারি বৃস্টি ও বিষখালী নদীর পানি বৃদ্ধি পেয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে ফসল, যোগাযোগ ও স্বাভাবিক জীবন যাত্রা ব্যহত হয়।
স্থানীয় বাসিন্দারা জানায়, গত কয়েক দিনে বিষখালী নদীর পানি ব্যাপক হারে বৃদ্ধি পাওয়া এবং মুষলধারে বৃষ্টিপাতের ফলে জোয়ারে বাঁধটি ভেঙে যায়। বাঁধ ভেঙে নতুন এলাকায় পানি ঢুকে ঘরবাড়ি ও মৎস্য ঘের পুকুরে দুর্বার গতিতে পানি প্রবাহিত হয়।
উপজেলার সদর ইউনিয়নের কেওড়াবুনিয়া গ্রামের কৃষক নফিছুর রহমান এ অবস্থা অব্যাহত থাকলে ও বাঁধ দ্রæত সংস্কার করা না হলে ক্ষতির পরিমান আরও বৃদ্ধি পাবে এমনটাই আশঙ্কা করেন তিনি।
এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার মো: সুহৃদ সালেহীন জানান, সরে জমিনে পরিদর্শন পূর্বক পানি উন্নয়ন বোর্ড (পাউবো)‘র নির্বাহী প্রকৌশলী র সাথে যোগাযোগ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাখে কথা বলে রাস্তা ও বাঁধ দ্রæত সংস্কার করা হবে।










