ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জেলা যুবলীগের আলোচনা সভা অনুষ্ঠিত।
রবিবার সকাল ১১ টায় টাউন হল জেলা আওয়ামী লীগ কর্যালয়ে জেলা যুবলীগের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন (ভার্চুয়ালি) আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক শিল্পমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু এমপি।
জেলা যুবলীগ আহবায়ক রেজাউল করিম জাকিরের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগনেতা মো. কামাল শরীফ,যুবলীগ নেতা জামাল হোসেন মিঠু, মোঃ ছবির হোসেন প্রমুখ।










