মো. সুজন, বেতাগী(বরগুনা)
বরগুনার বেতাগীতে বসতঘরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুরে নিহত বর্তমান ইউপি সদস্য ফারুক আহমেদ শামিম (৩৩)‘র দাফন সম্পন্য হয়েছে। পরিবারে চলছে আহাজারি ও এলাকায় বিরাজ করছে শোকের মাতম।
জানাগেছে, কতকাল সকাল ১০টায় উপজেলার সরিষামুড়ি গ্রামের বাড়িতে হাজার মানুষের অংশগ্রহনে জানাজা শেষে পারিবারিক গোস্থানে ইউপি সদস্য ফারুক আহমেদ শামিম (৩৩)‘র দাফন সম্পন্য হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে হত্যা চেষ্টায় টিনসেট বসত ঘরে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
ঘটনার পর পরই আশঙ্কাজনক অবস্থায় দগ্ধ শামিম খানকে বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য গত বুধবার ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয় তাকে। আর দগ্ধ স্ত্রী সুচি আক্তার (২৫), শিশু পুত্র মাইনুল খান (৫) ও সামিউল খান (২) কে বরিশালে ভর্তি করা হলে সেখানেই তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার ১১ আগষ্ট দুপুর বারোটা ৩৫ মিনিটে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শামিম।
মরদেহের ময়নাতদন্ত শেষে লাশ উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের মায়ার হাঁটে নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য ২০১৯ সালে উপজেলা সরিষামুড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ফারুক আহমেদ শামীম খানের মায়ার হাঁট বাজার সংলগ্ন ব্যবসা প্রতিষ্ঠানে একইভাবে আগুন দেয়া হয়।
একই গ্রামের বাসিন্দা প্রভাষক হাবীবুর রহমান জানান, ইউপি সদস্য ফারুক আহমেদ শামিম এলাকার সকলের আপনজন ছিলেন। সে সহজেই মানুষের আপন হতে পারতো। স্থানীয় সকল মানুষের মন জয় করায় এবারে বিপুল ভোটে ইউপি সদস্য নির্বাচিত হন। তার মৃত্যুতে এলাকার যে অপূরনীয় ক্ষতি হয়েছে। তা ভুলবার নয়।










