ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে শ্রী শ্রী প্রভূূ জগবন্ধু সুন্দরের ১৫২ তম শুভ আবির্ভাব স্মরনে বন্ধু পরিক্রমা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ঝালকাঠি শহরের আরতদ্দারপট্টিস্থ হরিসভা মন্দিরে ৪দিন ব্যাপী উৎসব পালিত হয়।
মহানাম সম্প্রদায়,বাংলাদেশের আচার্য শ্রীমৎ কান্তি ব্রহ্মচারী ধর্মীয় আলোচনা করেন। অনুষ্ঠানে শত শত ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় দেশ ও জাতির মঙ্গল কামনা বিশেষ প্রার্থনা করা হয়। শুক্রবার দুপুরে মহাৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।










