জনতার খবর ডেক্সঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি’র সভাপতি ও কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম মিরন সিকদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
আজ ১১ আগষ্ট বৃহস্পতিবার বিকাল ৫.৪০ মিনিটে উপজেলা পরিষদ মাঠে হাজার হাজার জনতার উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান ও কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মুরাদ আলীর নেতৃত্বে একদল পুলিশ বীর মুক্তিযোদ্ধা মিরন সিকদারকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করেন। এ সময় মরহুমের কফিন জাতীয় পতাকায় মোড়ানো ছিলো। পুলিশের বাদকদল সশস্ত্র সালাম এর মাধ্যমে বিউগলে করুন সুর বাজিয়ে রাষ্ট্রীয় মর্যাদা সম্পন্ন করেন।
এ সময় উপস্থিত ছিলেন মরহুমের একমাত্র পুত্র সন্তান বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মফিজুল ইসলাম মিঠু সিকদার, সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী বিএনপি’র কেন্দ্রেীয় কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান ব্যরিষ্টার এম শাহজাহান ওমর বীর উত্তম, ঝালকাঠি জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মোঃ রফিকুল ইসলাম জামাল, কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামীর আমির এ্যাডভোকেট হাফিজুর রহমান, রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মজিবুল হক কামাল, ঝালকাঠি জেলা ইসলামি আন্দোলন বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার আহসান উল্লাহ খান সবুজ, নেছারবাদের মুবাল্লিগ মাওলানা মোঃ রাকিবুল ইসলাম, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম ফোরকান, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি সিকদার মোঃ কাজল ও সাধারণ সম্পাদক মোঃ মাসউদুল আলমসহ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জানাযায় অংশ নেন।
নামাজই জানাজার ইমামতি করেন তালগাছিয়া দরবার শরীফের পীর সাহেব নুরুল্লাহ আশ্রাফী, জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে সমাহিত করা হয়।









