কাঠালিয়া প্রতিনিধিঃ
কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের সাথে ড.মোঃ সেকান্দার হায়াত খান কলেজের শিক্ষক ও অভিভাবকদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১০ আগষ্ট বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ড. মোঃ সেকান্দার হায়াত খান কলেজের শিক্ষক ও অভিভাবক সদস্যরা মতবিনিময় সভায় অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন জিয়াউলহক অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত ), মোঃ মাহফুজ খান, মোঃ মনিরুজ্জামান মুকুল গোলদার অভিভাবক সদস্য, কলেজের প্রভাষক ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
শিক্ষক, অভিভাবক ও নির্বাহী অফিসারে মধ্যে মানসম্মত শিক্ষা নিয়ে আলোচনা হয়। উপজেলা নির্বাহী অফিসার শিক্ষকদের সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস দেন।
অনুষ্ঠান শেষে ড. মোঃ সেকান্দার হায়াত খান কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।










