ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই মেয়রকে মন্ত্রীর পদপর্যাদা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্বাহী সেলের মহাপরিচালক আল মামুন মোর্শেদের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ঢাকা উত্তর সিটির মেয়র মো. আতিকুল ইসলাম এবং দক্ষিণের মেয়র শেখ ফজলে নুর তাপসকে মন্ত্রী এবং চট্টগ্রাম সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ও নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভীকে প্রতিমন্ত্রী পদমর্যাদা দেয়ার বিষয়টি প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন।
এ বিষয়ে মেয়রদের নামের পাশে পদমর্যাদা প্রদান করে গেজেট প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগকে অনুরোধ জানানো হয়েছে।












