কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় বিবাহিত একাদশ বনাব অবিবাহিত একাদশের মধ্যে ফুটবলা খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলায় বিবাহিত একাদশ অবিবাহিত একাদশের মধ্যে এক এক গোলে ড্র হয়।
আজ ০৮ আগষ্ট বিকালে উপজেলা পরিষদ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির এ খেলার উদ্ভোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন আলম প্রমূখ।
খেলায় মাঠ পরিচালনা করেন মোঃ আফসার হোসেন পলাশ সিকদার। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ খেলা উপভোগ করেন।











