কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন ও অনুদানের অর্থ বিতরণ করা হয়।
এ উপলক্ষে আজ ৮ আগষ্ট সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির ৬ জন নারীকে সেলাই মেশিন ও ৫ নারীকে ১০ হাজার টাকা করে তুলে দেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মুরাদ আলী।
উপজেলা সহকারী প্রোগ্রামার অতনু কিশোর দাস মুন এর সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আনোয়ারা বেগম, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নাহিদ সিকদার, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি সিকদার মোঃ কাজল প্রমূখ।
কাঠালিয়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অর্থায়নে এ মেশিন ও অর্থ প্রদান করা হয়।










