কাঠালিয়া প্রতিনিধিঃ
কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের সাথে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন কাঠালিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩ আগষ্ট বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন এর একটি প্রতিনিধি দল মতবিনিময় অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির ঝালকাঠি জেলা বিএম জিটিএর সিনিয়র সহ-সভাপতি ও কাঠালিয়া উপজেলা সভাপতি মোঃ মনজুরুল হক, জেলা সহ-সভাপতি মিজানুর রহমান, জেলা সাহিত্য বিষয়ক সম্পাদক ও কাঠালিয়া উপজেলার সাধারণ সম্পাদক মোঃ রুস্তম আলী খান , জেলা ক্রীড়া সম্পাদক সাইফুল কবির গাজী ও উপজেলা বিএমজিটিএর সদস্য জনাব মোঃ মাইনুদ্দিন, মোঃ সবুর খান ও অন্যান্য শিক্ষকবৃন্দ।
অন্যদের মধ্যে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও ঝালকাঠি জেলা এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক জনাব মোসতাক আহমেদ শামীম উপস্থিত ছিলেন।
বিএমজিটিএর নেতৃবৃন্দ ও নির্বাহী অফিসারে মধ্যে মানসম্মত শিক্ষা নিয়ে আলোচনা হয়। উপজেলা নির্বাহী অফিসার শিক্ষকদের সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস দেন।











