• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি পলিসি
  • শর্ত ও নীতিমালা
  • যোগাযোগ করুন
  • Login
Wednesday, November 11, 2026
জনতার খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
No Result
View All Result
জনতার খবর
No Result
View All Result
প্রচ্ছদ সারাদেশ বরিশাল

জামাই আদরের পরও যাত্রী সংকট বরিশালের লঞ্চে

জনতার খবর প্রকাশক জনতার খবর
August 3, 2022
in বরিশাল, সারাদেশ
A A
জামাই আদরের পরও যাত্রী সংকট বরিশালের লঞ্চে
18
VIEWS
ফেসবুকে শেয়ার করুনটুইট করুনপিন করুন

বরিশাল প্রতিনিধিঃ

একসময়ে বরিশাল-ঢাকা নৌরুটের রাজত্বে এখন অনেকটাই শূণ্য। আগেম মতো নেই লঞ্চ স্টাফদের নৈরাজ্য। একসময় লঞ্চ স্টাফদের কাছে জিম্মি অবস্থায় থাকা বরিশালের যাত্রীরা এখন নতুন জামাইয়ের আদরে ঢাকায় যাচ্ছেন। তাও আবার অর্ধেক ভাড়ায়। তারপরও যাত্রী সংকট নিয়ে লঞ্চগুলো ত্যাগ করছে বরিশাল লঞ্চ টার্মিনাল। এসব কিছুই হয়েছে একমাত্র পদ্মা সেতুর কারণে।

বরিশাল নৌ-বন্দরের টার্মিনালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিলাসবহুল সুরভী-৮ লঞ্চের সামনে দাঁড়িয়ে ওই লঞ্চের কলম্যান জালাল আহমেদ কিছুক্ষণ পর পর “ডেকের ভাড়া দেড়শ’, ডেকের ভাড়া দেড়শ ” বলে যাত্রীদের আকর্ষণ করতে ডাক দিয়ে যাচ্ছেন। হঠাত করে এ ভাড়ার কথা শুনে কোনো যাত্রী লঞ্চের সামনের পল্টুনে দাঁড়িয়ে পরলে তাকে বুঝিয়ে লঞ্চে তোলার জন্য জালালের অপর সহযোগিরা এগিয়ে যাচ্ছেন। এরপর তার (যাত্রী) মালামাল নিজেরা বহন করে নিয়ে লঞ্চে তুলে দিয়ে ডেকের জায়গাও খুঁজে দিচ্ছেন। অসংখ্য যাত্রীরা বলেন, এ যেন নতুন জামাইয়ের আদরে স্টাফরা এখন লঞ্চে তুলছেন।
সূত্রমতে, মাত্র দেড়শ’ টাকা ডেক ভাড়ার কারণে বরিশাল-ঢাকা রুটের ওই লঞ্চের প্রতি যাত্রীদের আকর্ষণও ছিল বেশি। তবে বিলাসবহুল অন্যান্য লঞ্চগুলোতে ডেক ভাড়া ছিল দুইশ’ টাকা। আর সেই হিসেবেও বর্তমানে সরকার নির্ধারিত ডেক ভাড়ার চেয়ে যাত্রীদের কাছ থেকে প্রায় অর্ধেক ভাড়া নেওয়া হচ্ছে।

লঞ্চের যাত্রী সুমন খান বলেন, লঞ্চের প্রবেশদ্বারে সরকার নির্ধারিত ডেক ভাড়া ৩৫২ টাকা লেখা থাকলেও যাত্রীদের কাছে চাওয়া হচ্ছে মাত্র দেড়শ’ টাকা। অর্থ্যাৎ নির্ধারিত ভাড়ার অর্ধেকেরও কম ভাড়া চাওয়া হচ্ছে। অপর লঞ্চগুলো ডেক ভাড়া ৫০ টাকা বেশি হলেও বর্তমান সময়ে বরিশাল থেকে ঢাকা দেড়শ’ কিংবা দুইশ’ টাকায় যাওয়া সম্ভব ছিলনা। যা সম্ভব হয়েছে পদ্মা সেতুর কারণে।

আরো দেখুন

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

সুরভী-৮ লঞ্চের কর্মচারী মোশারফ হোসেন বলেন, এখন প্রতিদিন লঞ্চে যাত্রীদের তুলতে কলম্যানদের ডাকাডাকি করতে হয়। যাত্রীদের বিভিন্নভাবে সুবিধা দিয়ে লঞ্চে তুলতে হয়। তিনি আরও বলেন, একজন যাত্রীর কাছে ১৮শ’ টাকার ডাবল কেবিনের ভাড়া ১৬শ’ টাকা চেয়েছি। পরে তিনি অন্য লঞ্চের দিকে চলে যেতে চাইলে ১৫শ’ টাকায় কেবিনটি দিতে হয়েছে। আর এভাবে প্রতিদিন যাত্রীদের সাথে অতিরিক্ত কথা বলতে গিয়ে মুখ ব্যাথা হয়ে যাচ্ছে। পদ্মা সেতু উদ্বোধনের আগে এতো কষ্ট ছিলোনা। তখন সব কেবিন কাউন্টার থেকে বুকিং হয়ে গেলেও এখন প্রায়ই অর্ধেক কেবিন খালি থাকছে।

পারাবত-১১ লঞ্চের এক যাত্রী একটি সিঙ্গেল কেবিন নিয়েছেন। তার সাথে ছিলেন অপর একজন। কেবিন নিয়ে দর-দামের সময় তারসাথে থাকা অপর যাত্রী ভাড়া দেবেন না বলে জানিয়েছেন। আর তাতেই রাজি হয়েছেন কাউন্টারম্যান। অথচ পদ্মা সেতু উদ্বোধনের আগে সিঙ্গেল কেবিনে থাকা একের অধিক যাত্রীদের ডেক টিকিট কাটা ছিল বাধ্যতামূলক। তা না হলে যাত্রীদের নানানভাবে হেনস্থা করা হতো।

পারাবত-১১ লঞ্চের সামনে কলম্যানদের সাথে অতীতে কেবিনের টিকিট কালোবাজারি চক্রের চিহ্নিত দালালদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। দাঁড়িয়ে থাকার কারণ জানতে চাইলে তারা বলেন, পদ্মা সেতু উদ্বোধনের পর কেউ কেবিনের জন্য বলেন না। এমনকি সপ্তাহের প্রতি বৃহস্পতিবার থেকে শনিবার অর্থাৎ যাত্রী চাঁপের এ তিনদিনেও এখন লঞ্চের কেবিন ফাঁকা থাকে। তাই এখন তারা কলম্যানের চাকরি করছেন। এতে তাদের চলার মতো কিছু উপার্জন হচ্ছে।
লঞ্চের যাত্রী পলাশ রায় বলেন, বরিশাল-ঢাকা নৌরুটের বিলাসবহুল লঞ্চ স্টাফদের আগের নৈরাজ্য এখন

আর নেই। একসময় লঞ্চ স্টাফদের কাছে জিম্মি ছিলো বরিশালের যাত্রীরা। এখন সেই যাত্রীরা নতুন জামাইয়ের আদরে লঞ্চে ঢাকায় যাচ্ছেন। তাও আবার অর্ধেক ভাড়ায়। এসব কিছুই সম্ভব হয়েছে একমাত্র পদ্মা সেতুর কারণে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলবাসী চিরদিন কৃতজ্ঞ থাকবে।

শেয়ার করুনTweetপিন করুন

এই বিভাগের আরো খবর

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

November 8, 2026
পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

November 8, 2026
কাঠালিয়ায় জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

কাঠালিয়ায় জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

November 8, 2026
বামনায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

বামনায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

November 7, 2026
মাদক থেকে বিরত রাখতে জাময়াতে নামাজ আদায় করা শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ

মাদক থেকে বিরত রাখতে জাময়াতে নামাজ আদায় করা শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ

November 7, 2026
ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

November 7, 2026

জনপ্রিয় সংবাদ

  • কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গাছ থেকে পরে দিন মজুরের মৃত্যু

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানকে মারধর ও হেনস্থা করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0

প্রকাশক ও সম্পাদক:
মোঃ মাসউদুল আলম
ফোন: +৮৮০৪৯৫৬৫৭১
janatarkhabor.bd@gmail.com

“জনতার খরব” বাংলাদেশের সুস্থ্যধারার সংবাদ পরিবেশনকারী অন্যতম জনপ্রিয় একটি গণমাধ্যম।

আমাদের অনুসরণ করুন:

বাছাইকৃত সংবাদ

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

কাঠালিয়ায় জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

বামনায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

সর্বশেষ সংবাদ

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

November 8, 2026
পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

November 8, 2026

জনপ্রিয় সংবাদ

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

August 28, 2024
কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

August 3, 2022
  • About
  • Advertise
  • Careers
  • Contact

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
error: Content is protected !!