বরিশাল প্রতিনিধিঃ
জেলাপর্যায়ে সিএনজি গাড়ি চলাচল নিশ্চিত, আন্তঃজেলা হাইওয়ের পাশে সার্ভিসলেন চালু, জরুরি রোগী পরিবহন ও গ্যাস রিফিলের জন্য মেট্রো এলাকায় হাইওয়ে ব্যবহারের বিশেষ অনুমতির দাবিতে প্রতীকী অনশন করেছেন সিএনজি চালকরা।
মঙ্গলবার (২ আগস্ট) বেলা ১১ টায় বরিশাল জেলা প্রশাসক কার্যলয়ের প্রধান ফটকে ঘন্টাব্যাপী প্রতীকী অনশন কর্মসূচি পালন করেন জেলা সিএনজি-এলপিজি থ্রি হুইলার চালক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা।
ইউনিয়নের সভাপতি হাসান জাহাঙ্গীর সিকদারের সভাপতিত্বে অনশন চলাকালীন অনুষ্ঠিত সমাবেশে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন, জেলা বাসদের সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী, ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সোহান প্রমুখ।










